• কিভাবে আপনার পোষা প্রাণীর Great Parents হবেন।

    ১। পোষা প্রাণী পালন করার পূর্বে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনার এবং আপনার পরিবারের লাইফস্টাইলের সাথে কোন প্রাণিটি সঠিক। আপনি যদি প্রায় বাড়ীতেই না থাকেন তাহলে একটি কুকুরছানা বা বিড়ালের বাচ্চা আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে না। এটা আপনার পোষা প্রাণীটির জন্য  ন্যায্য হতে পারে না এবং এতে আপনার পরিবার ভুক্তভুগি হতে পারে। এতে বিকল্প হিসাবে একটি প্রাপ্তবয়স্ক কুকুর  বা বিড়াল ভালো বিকল্প হতে পারে। তাদের জন্য পর্যাপ্ত রক্ষনাবেক্ষন এবং অধিক মনোযোগ না দিলেও চলে।  এটাও চিন্তা করুন কোন Breed  আপনার জন্য ভালো হবে, Pure breed  নাকি Mix,  কারণ প্রত্যেক  Breed  এর নিজস্ব সতন্ত্র ব্যক্তিত্ব আছে এবং একইভাবে তাদের জন্য আলাদা যত্ন নিতে হয়। 

    ২। একটি নিজস্ব আরামদায়ক ঘর দিন : আপনার পোষা প্রানীটি বেশীর ভাগ সময় বাড়ীতেই থাকবে,  সুতরাং তাদের পরিবেশটা আরামদায়ক করা গুরুত্বপূর্ণ। তাদের পানির বোতল পূর্ণ আছে কিনা সেটা খেয়াল রাখুন।  কুকুরের পট্টি করার জায়গা ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। বিড়ালের Litter Box  ফ্রেস এবং প্রবেশযোগ্য  রাখুন। তাদের জন্য একটা আরামদায়ক বিছানার ব্যবস্থা করুন যাতে সারাদিন তাদের কে শক্ত মেঝেতে শুয়ে থাকতে না হয়।

    ৩। ভালো পরিবেশ দিন : নিশ্চিত হউন যে আপনার বাড়ীতে বিপজ্জনক কিছু নেই যেমন চকোলেট, ক্যন্ডি,  বাবল গাম, বাচ্চাদের খেলনা, ঘর ক্লিনার, অন্যান্য সাধারণ গৃহস্থালি আইটেম বা এমন কোন খাবার যা তারা খেয়ে ফেলতে  পারে যা আপনার  পোষা প্রাণীটির জন্য গন্ধযুক্ত হয় বা কখনো তার জন্য প্রাণঘাতী হতে পারে। এছারাও নিশ্চিত হউন যে আপনার কুকুর বা বিড়ালের খেলার এলাকা অন্যান্য বিপদজনক সামগ্রী যেমন বৈদ্যুতিক তার, সুতা এইগুলি যেন না থাকে এইগুলি তারা খেয়ে ফেলতে পারে বা নিজেকে পেঁচিয়ে ফেলতে পারে। বাহিরেও চেক করে নিন কোন গর্ত আছে কিনা বা মেইন গেট ভালোভাবে লক আছে কিনা যাতে আপনার পোষা প্রাণীটি যেন গর্তে পড়ে না যায় বা পালাতে না পারে। 

    ৪। আপনার পোষা প্রাণীটির পরিচয়পত্র নিশিচ করুন : আপনার পোষা প্রানীটি যদি হারিয়ে যায় বা কোন দুর্ঘটনা ঘটে তাহলে পরিচয়পত্র থাকলে আপনি তাকে সহজে খুজে পাতে পারেন যদি তার গলায় পরিচয়পত্র (ID) ঝুলানো থাকে। সবচেয়ে ভালো হয় যদি তার একটি ডিজিটাল পোষা আইডি বা ট্যাগ থাকে। এতে আপনার ফোন নম্বর এবং Contact Details লিখা থাকবে, যাতে কেউ তাকে পেলে তৎক্ষণাৎ আপনার সাথে Contact  করতে পারে। 

    ৫। আপনার পোষা প্রাণীটিকে সক্রিয় রাখুন : আপনার কুকুরকে প্রতিদিন হাঁটানোর চেষ্টা করুন, এবং কুকুর এবং বিড়ালকে কোন খেলনার মাধ্যমে তাদেরকে মানষিক এবং শারীরিক ভাবে উদ্দীপত রাখার চেষ্টা করুন। এতে করে তাদের রক্ত চলাচল এবং মন প্রফুল্ল থাকে, তাদেরকে সক্রিয় রাখতে সাহায্য করে এতে করে তারা দীর্ঘজীবি লাভ করে।

    ৬। প্রশিক্ষণ দিন : কিছু মালিকের ভূল ধারণা আছে যে তাদের প্রিয় পোষা প্রাণীটি যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সে তার স্বাভাবিক আচরণ শুরু করবে। যদিও তারা কিছুটা শান্ত হবে এবং কিছু শিখতে পারবে তখন তাদের জন্য আপনার নির্দেশিকার প্রয়োজন হয়। বাস্তবতা হলো যখন তারা ছোট তখন থেকে তাদেরকে প্রশিক্ষন দিন যাতে এইটা তাদের অভ্যাসে পরিণত হয়। যদি হাইপার বা একগুঁয়ে মনোভাবাপন্ন প্রজাতির প্রাণি হয়, তাহলে তাদের জন্য ট্রেইন্ড প্রশিক্ষকের ব্যবস্থা করতে পারেন। (বিদেশে হয়) এই ধরণের প্রশিক্ষক তাদের অভিজ্ঞতার মাধ্যমে কুকুর বা বিড়ালের আচরণ বুজতে পারে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের প্রশিক্ষন দিতে পারে।

    ৭। নিয়মিত তাদের পানি এবং খাদ্যের বাটি ধৌত করুন : আপনি নিয়মিত ধৌত করাকে উপেক্ষা করতে পারেন কিন্তু বাস্তবতা হলো আপনি যেভাবে নিয়মিত আপনার খাবার সরঞ্জাম ধৌত করেন, ঠিক তেমনি তাদের গুলোও নিয়মিত পানি দিয়ে ধৌত করতে হবে। নতুবা এই ময়লা বাসন গুলি থেকে ব্যাকটেরিয়া তৈরী হতে পারে যা আপনার পোষাপ্রাণীটিকে অসুস্থ করে তুলতে পারে।

    ৮। তাদের নোখ কাটুন : লম্বা নোখ আপনার কুকুর বা বিড়ালের চলাফেরা বা হাঁটার সময় ব্যথার কারণ হতে পারে, সুতরাং ওদের নোখ ছোট রাখা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশিরের সময় ওদের নোখ লম্বা থাকলে থাবা (Paw) পিছলে যায়, তখন নোখের উপর আঘাত লাগে। আপনি আপনার ছোট কুকুর বা বিড়ালের নোখ নিজেই কাটতে পারেন বাজারে কুকুর/বিড়ালের Nail Cutter পাওয়া যায়, আপনি যদি বড় কুকুরের নোখ কাটতে না পারেন তাহলে Vet বা  Expert  এর কাছে নিয়ে যেতে পারেন। নিয়মিত নোখ কাটুন এবং আপনার প্রিয় পোষা প্রাণীটিকে ব্যথামুক্ত রাখুন। 

    ৯। আপনার পোষা প্রাণীটিকে Vet এর কাছে নিবেন : আপনি যদি সন্দেহ করেন আপনার পোষা প্রাণীটি অসুস্থ তাহলে তাকে অবশ্যি Vet বা পশু চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। মনে রাখবেন তারা কথা বলতে পারে না, তবে তারা সাধারণভাবে কিভাবে আচরণ করে, সে সমর্কে অযৌক্তিক লক্ষণগুলি সম্পর্কে সচেতন থাকবেন। যদি তারা অস্বস্তিকর হয়, খাওয়াদাওয়া বা পান না করে, তাহলে অভিলম্বে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান। এমনকি যদি আপনার সন্দেহ নাও হয় তারপর বছরে একবার vet  এর কাছে নিয়ে যাবেন এবং তাকে চেক করাবেন। 

               উপোরোল্লেখিত নিয়মগুলো পালনে আপনি একজন ভালো পিতা বা মাতা (Pet parent) হতে পারেন।
  • 0 $type={blogger}:

    Post a Comment

    GET A FREE QUOTE NOW

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

    JSON Variables

    ADDRESS

    4759, NY 10011 Abia Martin Drive, Huston

    EMAIL

    contact-support@mail.com
    another@mail.com

    TELEPHONE

    +201 478 9800
    +501 478 9800

    MOBILE

    0177 7536213 44,
    017 775362 13