- ভেজানো পাউরুটির উপর পরিমান মত ঔষধ ছিটিয়ে দেয়া। আপনার পাখি যদি ভেজানো পাউরুটি খেতে পছন্দ করে তাহলে এই উপায়ে সফল হতে পারবেন। আমি বেশ কিছুদিন ধরে একটা পাখিকে এইভাবে ঔষধ দিয়েছি। ঐ পাখিটা সুস্থ হয়ে গিয়েছে।
- এগফুড বা সফট ফুড এর সাথে ঔষধ মিশিয়ে দিতে পারেন। আপনার পাখি যদি এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে তাহলে পরিমান মত ঔষধ সঠিক মাত্রায় মিশিয়ে দিতে পারেন। সব ঔষধ এর প্যকেট এর গায়ে খাবারের সাথে মিশানোর মাত্রা দেয়া থাকে সেটা ফলো করতে হবে।
- ফল বা সবজি যদি আপনার পাখির প্রিয় খাবার হয় তাহলে পরিমান মত ঔষধ ফল বা সবজি কুচি করে তার সাথে মাখিয়ে দিতে পারেন।
- এগুলতে যদি কাজ না হয় পাখির অবস্থা যদি বেশিই খারাপ হয় তাহলে হ্যন্ডফীড করাতে হবে। মনে রাখবেন হ্যন্ডফীড অনেক অনেক সাবধানে করতে হবে। প্রত্যেকবার ১ মিলি. পরিমান ঔষধ মিশান পানি ড্রপার দিয়ে খাইয়ে দিবেন।
অসুস্থ পাখি ঔষধ না খেতে চাইলে যা করবেন।
অসুস্থ পাখি প্রায়ই ঔষধ খেতে চায়না। এই সমস্যা বেশি হয় যখন পাখি গুরুতর অসুস্থ হয়ে যায় যখন ঔষধ খাওয়ান বেশি জরুরী। তাহলে কিভাবে কি করবেন? কিভাবে খাওয়াবেন? আমি কিছু টিপস দিচ্ছি যা আমার পাখিদের উপর প্রয়োগ করে আমি সফল।











0 $type={blogger}:
Post a Comment