
বাড়িতে সহজে রাজহাঁস পালন

রাজহাঁস একটি গৃহপালিত পাখি । আমাদের দেশে গ্রাম অঞ্চলে অধিকাংশই রাজহাঁস পালন করে থাকে । বাড়িতে রাজহাঁস পালন করা খুবই সোজা । আমাদের দেশে রাজহাঁস পালন করে সাধারণত সৌখিন লোকেরাই । তবে বর্তমানে রাজহাঁস পালন করে অনেক বেকার যুবক তাঁদের আর্থিক স্বচ্ছলতা এনেছে । আমাদের দেশের আবহাওয়া রাজহাঁস পালনে খুবই উপযোগী । রাজহাঁস পালন করলে একদিকে যেমন আর্থিক স্বচ্ছলতা এবং অন্যদিকে ডিম ও মাংস উভয়ই পাওয়া যায় । আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে রাজহাঁসের চাষ করতে পারেন । আসুন জেনে নেই কিভাবে আপনি আপনার বাড়িতে রাজহাঁসের চাষ করবেন ।
বাড়িতে রাজহাঁস পালন করার জন্য আপনাকে প্রথমে উপযুক্ত ঘর তৈরি করতে হবে । এক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি আছে । এক্ষেত্রে আপনি রাজহাঁসের ঘর বানানোর জন্য বাঁশ, বেত, টিন, ছন, খড় ইত্যাদি ব্যবহার করতে পারেন । এছাড়াও যদি সম্ভব হয় তাহলে রাজহাঁসের জন্য ইট দিয়ে ঘর তৈরি করে দিতে পারেন । এটি অনেক মজবুত হবে । রাজহাঁস খোলামেলা পরিবেশেও পালন করা যায়। কিংবা আপনি অর্ধ আবদ্ধ অবস্থায় পালন করতে পারেন ।
বিশ্বে অনেক প্রজাতির রাজহাঁস রয়েছে । এদের জাত যেমন ভিন্ন তেমনি নামও ভিন্ন ভিন্ন । তবে আমাদের দেশেও বেশ কিছু জাতের রাজহাঁসের পালন করা হয়ে থাকে । আমাদের দেশে প্রচলিত রাজহাঁসের জাত গুলো হল টুলুজ, এমডেন, চিনা, আন্সের, ব্রান্ট, চেন ইত্যাদি । তবে টুলুজ জাতের রাজহাঁস পালন করা সর্বোত্তম ।
বাড়িতে রাজহাঁস পালন করার জন্য তেমন কোন নির্দিষ্ট সময় ধরাবাধা নেই । আপনি ইচ্ছা করলে বছরের যেকোন সময়ে রাজহাঁস পালন করতে পারেন । তবে রাজহাঁস সাধারণত বসন্তকালের দিকে ডিম দিয়ে থাকে । এই সময় এদের প্রজনন করানো সর্বোত্তম ।
রাজহাঁস পালন করার জন্য বেশী পরিশ্রম করতে হয় না । প্রায় সবধরনের জায়গায় রাজহাঁস পালন করা যায় । নিচু, উচু, স্যাতসেতে বা জল এবং শুকনো খটখটে- প্রায় সবরকম জায়গায় রাজহাঁস পালন চলবে । তবে খেয়াল রাখবেন শেয়াল বা কোন ধরণের জীবজন্তু যেন রাজহাঁসের কোন ক্ষতি করতে না পারে । রাজহাঁস নিজের ডিমে নিজেই তা দিয়ে ফুটাতে পারে । রাজহাঁসের ঘর মেঝে পাকা কিংবা কাচা হলেও চলবে । তবে রাজহাঁসের নিয়মিত যত্ন নিতে হবে ।
সঠিক নিয়মে রাজহাঁস পালনের পদ্ধতি/কৌশল
বাড়িতে রাজহাঁস পালন করার জন্য আপনাকে রাজহাঁসের সঠিক নিয়মে যত্ন নিতে হবে । রাজহাঁসের প্রজনন করার হন্য রাজ হাঁসকে ডিম পাড়ার জন্য ঘরে এবং বাইরে প্রতি তিনটি হাঁসের জন্য একটি পাত্রের ব্যবস্থা করতে হবে । তবে খেয়াল রাখবেন রাজহাঁসের বয়স ১ বছর না হলে রাজহাঁস প্রজন না করাই ভাল । কিন্তু পরের বছর থেকে আপনি রাজহাঁসের প্রজনন করতে পারেন । যদি আবদ্ধ অবস্থায় রাজহাঁস পালন করেন তবে রাজহাঁসের বাসস্থানের চারদিকে আপনি মোটা তারের বেড়া দিতে পারেন । ঘরের ভিতরে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
রাজহাঁসের খাবার মোটামুটি হাঁসের খাবারের মতো । রাজহাঁসের খাবার সাধারণত সহজলভ্য । রাজহাঁস পালনে আলাদা কোন সুষম খাবারের প্রয়োজন পড়ে না । তবে রাজহাঁসের বাচ্চা পালনে আপনাকে সতর্ক হতে হবে । কারণ রাজহাঁসের বাচ্চারা অনেক তাড়াতাড়ি বেড়ে ওঠে । তাই এই সময় এদের নিয়মিত খাবার দিতে হবে । রাজহাঁস বেশীরভাগ সময়ই কাচা ঘাস খেয়ে থাকে । এটা ওদের অনেক প্রিয় খাবার । এছাড়াও রাজহাঁসকে আপনি গমভাঙা, ছোলা, গুঁড়ো দুধ, সরগাম ভাঙা, কোকোনাট মিল, মিট মিল, লবণ নিয়মিত খেতে দেবেন ।
বাড়িতে রাজহাঁস পালন করার ক্ষেত্রে রাজহাঁসের তেমন কোন রোগ দেখা যায় না । তবে কিছু রোগ বালাই মাঝেমধ্যে দেখা যায় । যেমন ককসিডিও, সিস, কলেরা, কোরাইজ, স্পাইরোকিটোসিস, অপুষ্টিজনিত রোগ ইত্যাদি । এছাড়া রাজহাঁসের তেমন কোন রোগ হয় না। তাই এটা পালনে অনেক সুবিধা ।
কিভাবে রাজহাঁসের ও খাচার যত্ন ও পরিচর্যা করবেন
বাড়িতে রাজহাঁস পালনের ক্ষেত্রে রাজহাঁসের বিশেষভাবে যত্ন নিতে হবে । রাজহাঁসের ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে । রাজহাঁসের ঘরের মেঝে, দেয়াল, বেড়া, ছাদ, ডিমের বাক্স, ডিমের ট্রে, পানির পাত্র এবং খাবার পাত্র ইত্যাদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে । ঘরটি যেন সবসময় খোলামেলা থাকে এবং শিয়াল কিংবা অন্য যেকোন ধরণের বন্য জীবজন্তু থেকে মুক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে । মাঝে মাঝে জীবাণুনাশক ছিটিয়ে দিতে হবে । প্রয়োজনে বাজারে যে সমস্ত উন্নতমানের জীবাণুনাশক পাওয়া যায় সেগুলো ব্যবহার করে জীবাণুমুক্ত করা যেতে পারে ।
রাজহাঁসের মধ্যে অনেক ধরনের খাদ্য গুণাগুণ বিদ্যমান । রাজহাঁসের মাংস ও ডিম খুবই সুস্বাদু । এদের মাংস ও ডিমে পর্যাপ্ত পরিমাণ আমিষ, প্রোটিন ও স্নেজাতীয় পদার্থ বিদ্যমান । রাজহাঁসের ডিম আকারে বেশ বড় । এই কারণে খাদ্য সংস্থানের জন্যেও অনেকে রাজহাঁসের ডিম পছন্দ করে থাকে । এবং এতে প্রচুর পরিমাণে মাংস পাওয়া যায় ।
রাজহাঁস পালনে অনেক সুবিধা । বাড়িতে রাজহাঁস পালনে খরচ অত্যন্ত কম । অল্প পুজিতে বাড়ীতে রাজহাঁস পালন করা যায় । রাজহাঁস বাড়ির শোভা বর্ধন করে । এছাড়াও রাজহাঁস বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে । রাজহাঁসের রোগবালাই তুলনামুলক খুবই কম । ভবিষ্যতে দেখা যাবে রাজহাঁস পালন আরও অনেক বৃদ্ধি পাবে । কারণ রাজহাঁস পালন করা অত্যন্ত লাভজনক ।










0 $type={blogger}:
Post a Comment