
নতুন বিড়াল পোষার জন্য প্রয়োজনীয় টিপস

একটি বিড়াল পোষার আগে বা ঘরে আনার আগে বিষয়টিকে কোনভাবেই হালকাভাবে নেয়া উচিৎ না। বিবেচনা করার জন্য কিছু ব্যাপার আছে যেমন আপনার নিজের চাহিদা এবং প্রত্যাশা। আপনি যদি মনে করেন যে আপনি বিড়াল পালন করার জন্য উপযুক্ত তাহলে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করুন।
১। দত্তক নেয়ার পূর্বে ভালোভাবে ভাবুন : বিড়াল দত্তক নেয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কতটুকু সময় তাকে দিতে পারবেন। আপনি অনেক ব্যস্ত সময় কাটালেও আপনাকে কিছুটা সময় তাকে দিতে হবে কারণ বিড়ালের আদর যত্নের প্রয়োজন আছে। বিভিন্ন প্রজাতির বিড়ালের আচরন বিভিন্ন রকমের হয়ে থাকে, আপনাকে ওদের আচরণ বুজতে হবে।
২। পরিবারের সম্মতি : বিড়াল অধিকাংশ সময় বাসাতেই কাটাতে পছন্দ করে, তাই পরিবারের সবার সাথে আলাপ করুন বিড়াল পোষার ব্যাপারে। সবাই বিড়াল পছন্দ করে কিনা এবং বিড়াল পালার ব্যাপারে সবার সম্মতি আছে কিনা।
৩। কি প্রজাতির বিড়াল : আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি প্রজাতির বিড়ালে আপনি খুজছেন, উদাহরণস্বরূপ আপনি একটি Persian বিড়াল খুজছেন, আপনার এই Persian বিড়ালের আচরন সম্বন্ধে ধারণা থাকতে হবে। আপনি যদি চান যে আপনার বিড়ালটি Playfull হউক, তাহলে আপনাকে সেভাবে তাকে তৈরী করতে হবে।
৪। আপনার লাইফস্টাইলের সাথে মানান্সই বয়সের বিড়াল নির্বাচন করুন : ছোট বিড়াল সাধারণত দেখতে সুন্দর হয়, কিন্তু তাদের জন্য প্রশিক্ষন এবং প্রতিশ্রুতি দরকার, যেমন তারা তাদের Litter Box বা Potty করার জন্য নির্দ্দিষ্ট স্থান ব্যবহার করছে তার নজরদারি করা, বাসার কোন আসবাব Clawing বা নোখ দিয়ে আঁচড় দিচ্ছে কিনা বা পরিবারের গাছের পাতা চিবচ্ছে কিনা। একটি বাচ্চা বিড়াল প্রশিক্ষমের জন্য যথেষ্ট সময় আছে তা নিশ্চিত করুন।
প্রাপ্তবয়স্ক কুকুরের জন্য সাধারণত প্রশিক্ষনের প্রয়োজন হয় না, তাদের নিজস্ব একটা রুটিন থাকে, স্বাভাবিকভাবে নতুন বিড়ালের মত প্রশিক্ষনের প্রয়োজন হয় না এবং সাধারনত তারা Playful হয়।
৫। বিড়ালের স্বাস্থ্য নিয়ে সচেতনা : আপনি Adopt নেয়ার আগে নিশ্চিত হয়ে নিন বিড়ালটি Spayed বা Neutered করা হয়েছে কিনা। যার কাছ থেকে Adopt নিবেন তার সাথে কথা বলে নিশ্চিত হউন বিড়ালটিকে vaccine বা টীকা দেয়া আছে কিনা অথবা বিড়ালের কোন স্বাস্থ্য সমস্যা আছে কিনা। Vaccination এর কোন রেকর্ড থাকলে তা নিয়ে নিবেন এবং পরে তা Vet কে দেখাবেন।
৬। অবিলম্বে ভেটেনারী পরিক্ষা : অধিকাংশ Shelter এর (যেখানে ছিলো) সীমিত নিয়ম নীতি আছে তাই তাকে গ্রহন করার পরই তার একটি veterinarian পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ। Vet আপনার বিড়ালের স্বাস্থ্য নিয়ে মুল্যায়ান করবে এবং ভ্যাকসিন দেয়া না থাকলে তার ১টি Follow Up দিবে।
৭। বাড়ী Cat Proof করুন : বিড়াল সাধারণত বাড়ীর বাহিরে চলে যেতে চায়, সে যাতে একা একা বাহিরে না যায় সেদিকে নজর দিতে হবে, বাহিরে যেকোন ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বাসার বারান্দা এবং জানালায় নেট বা জাল লাগিয়ে দিতে হবে, যাতে সে বারান্দা বা জানালা দিয়ে বের হয়ে যেতে না পারে বা পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতে না পারে।
৮। খাবার ও পানি সরবরাহ : বিড়ালের জন্য সঠিক পরিমাণ খাওয়া এবং পানি সরবরাহ করতে হবে। সেদ্ধ করা মাছ এবং মাংস ভাতের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে অথববা Cat Food খাওয়ানো যেতে পারে। বয়স ১ মাসের কম হলে তরল খাবার যেমন দুধ খাওয়াবেন।
৯। পট্টি ট্রেইন্ড : বিড়াল Adopt নেয়ার আগে জেনে নিবেন সে পট্টি ট্রেইন্ড কিনা, যদি ট্রেইণ্ড না হয় তাওলে সে যাতে নির্দ্দিষ্ট স্থানে টয়লেট করে তার প্রশিক্ষণ দিতে হবে। সেজন্য নির্দ্দিষ্ট জায়গায় ১টিLitter Box বা প্লাস্টিকের গামলা ব্যবহার করা যেতে পারে। সেখানে কাগজের টুকরা, বালি বা cat Litter ব্যবহার করা যেতে পারে এবং তা নিয়মিত পরিষ্কার করতে হবে।
১০। খেলাধুলার ব্যবস্থা করা : বিড়াল খেলাধুলা পছন্দ করে, তার সাথে খেলাধুলা করুন প্রয়োজনে তার জন্য খেলনা বা Cat Toy কিনে দিন।
১১। Cat এলার্জি : সবশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনার বা আপনার পরিবারের কেউর কোন Cat এলার্জি আছে কিনা তা নিশ্চিত হয়ে তারপর বাসায় বিড়াল আনুন। নাহলে পড়ে সমস্যা হতে পারে।
বিড়ালের নিয়মিত যত্ন নিবেন তাহলে আস্তে আস্তে সে আপনার একজন ভালো বন্ধু হয়ে যাবে।










0 $type={blogger}:
Post a Comment