
Rescued Kitten এর যত্ন কিভাবে নিবেন।

আপনি রাস্তায় হাঁটতে গিয়ে হটাত একটা বিড়াল ছানা দেখতে পেলেন, তখন আপনার কি করা উচিৎ। আপনার পরবর্তী ধাপটি কি হতে হবে তার কিছু পরামর্শ নিম্নে দেয়া হলো।
প্রথমেই বাচ্চাটাকে একটু নিরাপদ দূরত্ব থেকে পর্যবেক্ষন করতে হবে তার মা আশেপাশে কোথাও আছে কিনা। সেটা বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে হলেও করা উচিৎ।পরিত্যক্ত বিড়াল ছানাগুলি নোংরা হবে এবং তারা ক্রমাগত কান্নাকাটি করবে কারণ তারা ক্ষুধার্ত। যদি প্রতীয়মান হয় যে বাচ্চাটা সত্যি একা সাথে কেউ নেই তাহলে তাকে উদ্ধার করা উচিৎ, কারণ ছোট বাচ্চা এই পরিবেশে কোনভাবে টিকে থাকতে পারবে না।
প্রাথমিকভাবে পরিষ্কার করা : বাড়ীতে নিয়ে আসার পর প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো হালকা কুসুম গরম পানিতে পরিষ্কার সুতি কাপড় ভিজিয়ে নাক, কান, মুখ, চোখের চারপাশ এবং সারাশরীর সুন্দরভাবে মুছে দিতে হবে। মনে রাখবেন এই ছোট বাচ্চাটাকে কোনভাবে গোসল করানো যাবে না, তাতে বাচ্চাটা ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারে।
কিভাবে রাখবেন : তিন সপ্তাহের কম বয়সী বাচ্চা তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। তাদেরকে উষ্ণ কোন জায়গায় রাখুন, একটি টাওয়েল দিয়ে তাকে পেঁচিয়ে কোন ঝুড়িতে রাখুন, সম্ভব হলে ঝুড়িটির উপর টাওয়েল দিয়ে ঢেকে দিন।
কি খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন : Kitten এর বয়স এক মাসের কম হলে বা নিজে থেকে খেতে না পারলে তাকে ড্রপার বা Feeder দিয়ে খাওয়াতে হবে।Lactogen Formula 1 Brand এর দুধ কিনে এক ভাগ দুধ এবং তিন ভাগ কুসুম গরম পানিতে মিশিয়ে খাওয়ান তা নিরাপদ, Full Creame milk খাওয়াবেন না, তাতে বাচ্চাটার পেট খারাপ হয়ে ডিসেন্ট্রি বা পাতলা পায়খানার সম্ভাবনা থাকে।যদি এই দুধ না থাকে তাহলে গরুর দুধ ছাড়া অন্য কোন দুধ একই পদ্ধতিতে খাওয়াতে হবে।
CoCo Cat Milk Replacer কিনতে পাওয়া ওইটাও খাওয়াতে পারেন।
টক দই পানিতে মিশিয়ে পাতলা করে গুলিয়ে খাওয়ানো যেতে পারে।
চিকেন চ্যুপ খাওয়ানো যেতে পারে। হাড় সহ ছোট করে কাটা কিছু মুরগির টুকরা বেশী করে পানিতে মিশিয়ে ৪০/৪৫ মিনিট হালকা আঁচে জ্বাল দিলে যে ঘন পানি থাকবে তা খাওয়াতে পারেন।
কিভাবে খাওয়াবেন : বাচ্চাটাকে অবশ্যিই সোজা করে বসিয়ে মাথা সোজা রেখে মুখের এক পাশে মাড়ির ফাঁক দিয়ে Dropper দিয়ে ফোটা ফোটা করে বা Feeding Bottle দিয়ে প্রতি ১ বা ১.৫ ঘন্টা পর পর ৫-১০ মিলি করে যতটুকু সম্ভব খাওয়াতে হবে।
নিজে খেতে পারলে : যদি বাচ্চা বিড়ালটা নিজে নিজে খেতে পারে, তাহলে সেদ্ধ করা বা তরকারি থেকে তুলে ঝোল মশলা ধুয়ে নিয়ে মাছের কাটা বা মুরগির হাড় ছাড়িয়ে সামান্য ভাতের সাথে মিশিয়ে নরম করে মেখে দিতে হবে এবং সাথে বাটিতে পরিষ্কার পানি দিতে হবে। যদি খাওয়ার বয়স হওয়া সত্ত্বেও শারীরিক অসুস্থতা বা দুর্বলতার কারণে খেতে না চায় তাহলে Dextrose Salaine, Rice Salaine বা Chicken Stock Hand feeder দিয়ে খাওয়াতে হবে।
যদি সম্ভব হয় তাকে অনতিবিলম্বে একজন Vet কে দেখানো। Vet তার শারীরিক কোন সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে দেখবে।










0 $type={blogger}:
Post a Comment