- শীতে কুকুরকে উষ্ণদায়ক পোশাক পড়াতে হবে , তবে যেসব কুকুরের শরীর ঘন লোম দ্বারা ঢাকা থাকে তদের জন্য কোনো পোশাক পোশাক দরকার নেই ।
- শীতে কুকুরকে ঘরের বাইরে ঘোরাফেরা করার জন্য নিয়ে যেতে হবে । এতে কুকুরটি বাইরের পরিবেশের শীতের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে । এছাড়াও শীতের মৃদু রোদ থেকে কুকুরটি নিজের জন্য প্রয়োজনীয় ভিটামিন-ডি পাবে । খোলা আকাশে সূর্যের নিচে কুকুরটির সাথে খেলাধুলা করতে হবে ।
- কুকুরকে ঠাণ্ডা মেঝেতে ঘুমাতে দাওয়া যাবে না । কুকুরের বিছানা মেঝে থেকে একটু উঁচু করে করতে হবে এবং কুকুরটিকে ঘুমানোর জন্য উষ্ণ কম্বল দিতে হবে ।
- শীতে কুকুরকে অতিরিক্ত খাওয়ানো উচিত না , কারণ শীতের সময় কুকুর তেমন একটা বাইরে বের হয় না বা খেলাধুলা করে না । শীতে কুকুরকে এমন খাবার খাওয়াতে হবে যা তার শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করবে । এক্ষেত্রে কুকুরের জন্য বাদাম ও মাছের তেল উপযুক্ত খাবার ।
- শীতের সময় কুকুরের নখ ও লোম পরিস্কার করে রাখতে হবে , যাতে কুকুরটি অন্য কোনো রোগ দ্বারা আক্রান্ত না হয় ।
- কুকুরকে পান করার জন্য হাল্কা গরম পানি দিতে হবে ।
- কুকুরকে বেশি সময় বাইরে থাকতে দেওয়া যাবে না ।
- ফ্রিজের কোনো খাবার বা পানি কুকুরকে খেতে দেওয়া যাবে
- কুকুর অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে । ডাক্তারের পরামর্শ অনুযায়ী বৃদ্ধ ও অসুস্থ কুকুরকে নিয়মিত ব্যায়াম করাতে হবে ।











0 $type={blogger}:
Post a Comment