ককাটিয়েল এর নেস্ট বক্স আর নেস্টিং উপাদান
ব্রিডিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নেস্ট বক্স আর নেস্টিং উপাদান। প্রত্যেক জোড়া পাখিদের আলাদা আলাদা নেস্ট বক্স থাকতে হবে। এক জোড়ার বক্স অন্যদের দেয়া যাবেনা। এক বক্স তিন বার এর বেশি ব্যাবহার করা যাবেনা।
নেস্ট বক্স এর সাইজ কেমন হবে? নেস্ট বক্স এর সাইজ ৯”-১১”-১২” হতে হবে। নেস্ট বক্স টিতে ২” মুখ থাকতে হবে। নেস্ট বক্স এর ভিতরে নিচে কাগজের তোয়ালে দিয়ে কয়েকটি স্তর বানিয়ে দিতে হবে যা আদ্রতা শোষণ করে বাচ্চাদের সুস্থ রাখবে। নেস্ট বক্স এর ভিতরে তলায় অবশ্যই ডেন্ট বা কনকেভ বা গর্তের মত করে দিতে হবে যা ডিম গুলকে স্থির থাকতে সাহায্য করবে। কিছু পাখি কাগজের তোয়ালে ফেলে দিতে পারে তাদের কাপড়ের তোয়ালে দিতে হবে। আমরা যেসব নেস্টিং উপাদান ব্যবহার করে থাকি যেমন কাঠের ছোলা, গুরা এই ধরনের জৈব উপাদান খুব বেশি ব্যক্টেরিয়া বাড়াতে সাহায্য করে। কাঠের গুরা ব্যবহার করলে পাখির এবং বাচ্চাদের রেস্পাইরেটরি ইনফেকশন হবে। কাঠের ছোলা ব্যবহার করলে পাখির বাচ্চারা খেয়ে ফেলবে পাকস্থলীতে ইনফেকশন হবে। কেউ তোয়ালে না দিতে পারলে অন্তত খবরের কাগজ কয়েকটা ভাজ দিয়ে দিয়েন। Source: Avian Medicine Principles and Practices by Dr. Branson Ritchie, Dr. Greg Harrison and Linda Harrison 1997)











0 $type={blogger}:
Post a Comment