• পোষা প্রানীর জন্য ৫টি ভালো অভ্যাস।

     পোষা প্রানীর জন্য ৫টি ভালো অভ্যাস।
    আপনার পোষা কুকুর অথবা বিড়াল তাদের সেরা আচরণ শিখতে বেশী দেরি করে না। যখন আপনার কুকুর বা বিড়াল তাদের জন্য করণীয় নিয়ম গুলি জানে এবং অনুসরণ করে তখন এটি সবার জন্য আনন্দদায়ক হয়ে উঠে।
    আপনি যদি মনে করেন যে আপনার পোষা প্রাণীটি শিষ্টাচার পাঠ থেকে উপকৃত হবে, তবে তাকে ভালো আচরণ শিখানো কঠিন কিছু নয়। আপনার পোষা প্রাণীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো করতে হলে তাকে ভালো আচরণ গুলো শিখান।
    • PRACTICE বা অনুশীলন : যখন একবার আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার কুকুর বা বিড়ালকে ভালো আচরণ শিখাবেন তখন তাকে প্রচুর অনুশীলন করার সুযোগ দিন, দিনের বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে এমনকি আপনার বাড়ীর কাছাকাছি কোন স্থানে।
    • প্রশংসা : পোষা প্রাণী ভালোবাসা পছন্দ করে এবং তাদেরকে বুঝান যে আপনি কতটা তাকে পছন্দ করেন। যখন সে নতুন অভ্যাস রপ্তরত, তখন উৎসাহী কন্ঠে তার প্রশংসা করুন। তাকে তার নাম ধরে ডাকুন এবং বলুন কি চমৎকার তারা। প্রশংসা হিসাবে তার মাথার উপর আলতো করে চাপড় দিন এবং কানের পিছন দিকটা হালকাভাবে আচড় দিন।
    • পুরষ্কার : কে কুকিজ পছন্দ করে না? (এমনকি আপনার বিড়ালের জন্য এক টুকরা শুকনো মাছের টুকরা)। প্রশংসা করে আপনার সংগ দিয়ে তাকে TREAT দিন।
          গুরুত্তপূর্ণ অভ্যাসগুলি শিখান।
        ১। একটি বিড়ালকে শিখানোর উত্তম সময় হচ্ছে খাওয়ানোর আগে। তাকে খাওয়া পরিবেশণ করার আগে তার নাম ধরে ডাকুন। বারবার তার নাম ধরে ডাকুন এবং সে বিশ্বাস করতে শুরু করবে যে আপনি তাকে ডাকতেছেন। সে যদি রান্নাঘর থেকে দুরেও থাকে তার নাম ধরে ডাকুন এবং তার জন্য একটি reward  হিসাবে টুনা বা চিকেনের টুকরা দিন। পদ্ধতি পুনরাবৃত্তি করুন। একইভাবে আপনার কুকুরকেও খাদ্য, অনুশীলন, প্রশংসা এবং পুরষ্কারের পদ্ধতি অনুসরণ করুন।

        ২। যখন আপনি একটি পরিষ্কার Litter Box স্থাপন করবেন, তখন অধিকাংশ বিড়াল চিন্তা করে কি করতে হবে। আপনার বিড়ালছানাটিকে আলতো করে ওর মধ্যে বসিয়ে দিন। যদি প্রবৃত্তিটা গ্রহন না করে তবে তাকে একটি Confined Space বা সীমিত স্থানে তাকে Litter Box সহ দিয়ে রাখুন যতক্ষন পর্যন্ত না সে এটি ব্যবহার না করে। Litter Box টি পরিচ্ছন্ন রাখুন এবং পুনরাবৃত্তি করুন। কুকুরের জন্যেও একই ব্যবস্থা করুন। তাদের সঙ্গে ভালো আচরণ করুন এবং প্রশংসা ও পুরষ্কারের ব্যবস্থা করুন।

        ৩। যখন আপনি আপনার প্রিয় পোষা প্রাণীটিকে কোন Veterinarian এর কাছে নিয়ে যেতে চান বা তাকে নিয়ে অন্য শহরে নিয়ে যেতে চান তখন আপনার পোষা প্রাণীটি কে নিরাপদ রাখুন এবং অন্যদের যাতে সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখুন। আপনার প্রিয় প্রাণীটির জন্য উপযুক্ত ক্যারিয়ার আছে কিনা তা নিশ্চিত করুন। আপনার পোষা প্রাণীটি ঘর ছেড়ে বাহিরে যেতে অভ্যস্থ কিনা পরীক্ষা করুন। ভ্রমণের সময় তার জন্য পথে বিরতির ব্যবস্থা, পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা করুন।

        ৪। পোষা প্রাণী সাধারণত কৌতুহলী হয়, বিশেষভাবে কুকুরসম্প্রদায় ক্ষতিকারক হয়। কুকুর আপনার নিষেধ উপেক্ষা করে বিষাক্ত বা সম্ভাব্য বিপজ্জনক কিছু খুজে পায় যা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই তাকে “Leave It”  Command টা শিখাতে হবে কিছু Tastier Reward দিয়ে।

        ৫। আপনার ছোট্ট কুকুরটিকে নিয়ে নিয়মিত হাটুন। এতে আপনার কুকুর খুব দ্রুত শিখতে পারে অন্য উপায়গুলির চেয়ে। কুকুরকে আপনার বাম পাশে রেখে দ্রুত হাটুন এবং তার সাথে কথা বলতে থাকুন, বলুন Go, Stop, Treat and Go. এই প্রশিক্ষন বজায় রাখুন যতক্ষন পর্যন্ত সে আপনার সাথে তাল মিলিয়ে হাটতে না পারে।        
  • 0 $type={blogger}:

    Post a Comment

    GET A FREE QUOTE NOW

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

    JSON Variables

    ADDRESS

    4759, NY 10011 Abia Martin Drive, Huston

    EMAIL

    contact-support@mail.com
    another@mail.com

    TELEPHONE

    +201 478 9800
    +501 478 9800

    MOBILE

    0177 7536213 44,
    017 775362 13