আপনার কুকুর কে কিভাবে গোসল করাবেন?
অধিকাংশ কুকুরই গোসলের সময় দূরে দূরে থাকতে চায়। কিন্তু স্নান আপনার কুকুরের স্বাস্থ্য ঠিক রাখা এবং কুকুরের ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে, যা আপনার কুকুরকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ময়লা ও পরজীবি থেকে মুক্ত রাখতে সাহায্য করে।
গোসলা করানোর নিয়মাবলীঃ
*গোসলা করানোর পূর্বে আপনার কুকুর কে ব্রাশ করিয়ে নিন। প্রতিটি কানের মধ্যে ১টি কটন বা তুলা লাগিয়ে রাখুন এটি কানের সংক্রমণ এবং জ্বালা প্রতিরোধ করতে সাহায্য করে।
* হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন, মনে রাখবেন কুকুরের ত্বক আমাদের ত্বকের থেকে আলাদা, তাই পানি বেশী গরম হলে কুকুরের চামড়া পুড়ে যেতে পারে। গরম পানি মানব শিশুর গরম পানির চেয়ে বেশী গরম হতে পারবে না।
* আপনার কুকুরের সাথে শান্ত এবং আশ্বস্ত ভয়েসে কথা বলুন, যাতে কুকুর বুঝতে পারে যে আপনি তাকে নির্যাতন করছেন না।
* গোসল করানোর সময় কুকুরের শ্যাম্পু ব্যবহার করুন, মনে রাখবেন মানুষের চামড়ার তুলনায় কুকুরের ত্বক কম শুষ্ক হয়। এটি আপনার কুকুরের পুরো শরীরে আলতোভাবে ম্যাজেস করুন এবং সতর্ক থাকবেন কুকুরের চোখে যেন শ্যাম্পু না যায়। এরপর ভালভাবে ধুয়ে পরিষ্কার করুন।
* গোসলের পর আপনার কুকুরের শরীর তোয়ালে দিয়ে মুছে দিন, যদি Air Dryer ব্যবহার করতে চান, তাহলে মানুষের জন্য ব্যবহৃত Hot Air Dryer ব্যবহার করবেন না, কারণ ইহা কুকুরের দেহের জন্য অত্যন্ত গরম এবং ক্ষতিকারক।
* গোসলের পর আপনার কুকুরকে প্রতিদান দিন, তার প্রশংসা করুন, তার সাথে খেলা করুন।
বেশির ভাগ কুকুরকে মাসে এক/দুই বার গোসল করালেই চলবে। কিন্তু কিছু কুকুরের ত্বক তৈলাক্ত হয়, সেক্ষেত্রে তাদের কে সপ্তাহে ১দিন গোসল করাতে হবে।
নিয়মিত গোসল আপনার কুকুরের ত্বক পরিষ্কার, স্বাস্থ্যকর এবং পরজীবি মুক্ত রাখতে সাহায্য করে। আপনার কুকুরের যত্ন নিন।











0 $type={blogger}:
Post a Comment