• কিভাবে বিড়াল কে Potty Trained করাবেন।

    আপনি যখন বাসায় একটা বিড়াল বা বিড়াল ছানা আনার সিদ্ধান্ত নিবেন তখন আপনাকে নিশ্চিত হতে হবে তার প্রয়োজনীয় নিরাপত্তা, আহার, পট্টি বা পি করার ব্যবস্থা করার সব উপকরণ আছে। উন্নতমানের খাদ্য, একটি নিরাপদ পরিবেশ, সঠিক চিকিৎসা, তাকে প্রচুর ভালোবাসা এবং সর্বোপরি তার পট্টি বা পি করানোর একটি নিরাপদ জায়গা। বাসায় Litter Box রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি এটির গুরুত্ব ঠিক তখনই বুঝতে পারবেন যখন আপনার বিড়াল এটি ব্যবহার বন্ধ করে দিবে।
    কিভাবে ট্রেনিং দিবেন : আপনাকে খেয়াল রাখতে হবে পি বা পট্টি আসলে বিড়াল একটু মোটা করে ম্যাও ম্যাও করে ডাকে। কোথাও আচড়াতে থাকে। ঠিক এই সময়ে আপনি বিড়াল বা বিড়াল ছানাটিকে ধরে যেখানে পি বা পট্টি করাতে চান সেখানে নিয়ে যান এবং কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন তাহলে সে ওখানে পি বা পট্টি করতেছে।
    বিড়ালের পি দিয়ে একটি পুরাতন পেপার ভিজিয়ে নিয়ে যেখানে পি বা পট্টি করাতে চান সেখানে রেখে আসুন এবং বারবার তাকে জায়গাটা চিনিয়ে দিন। বিড়ালের ঘ্রাণশক্তি অনেক প্রখর, তাই তারা খুবই দ্রুতই ওই জায়গাটা চিনে যাবে। ক্রমান্বয়ে সে সেখানেই পি বা পট্টি করতে অভ্যস্ত হয়ে যাবে।
    কোন স্থানে বিড়াল পি বা পট্টি করলে সে পরবর্তীতে বারবার ওখানে পি করতে চায় কারণ ওদের পি এর গন্ধ ওখানে থেকে যায়, তাই ওই জায়গাটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। ভিনেগার অথবা লিকুইড সাবান দিয়ে ভালো করে মুছে দিতে হবে যাতে একটুও গন্ধ না থাকে। যারা Litter Box ব্যবহার করেন তাদেরকে অবশ্যই Litter Box পরিষ্কার এবং শুকনা রাখতে হবে। মনে রাখতে হবে অপরিচ্ছন্ন Litter Box  বিড়াল ব্যবহার করতে চায় না। তাই দিনে অন্তত দুইবার Litter Box পরিষ্কার করতে হবে।
    বিড়াল সাধারণত ফুলের টব, কাগজের টুকরা, চটের ব্যাগ এইগুলিতে পি বা পট্টি করতে পছন্দ করে তাই এইগুলো Litter Box এর কাছাকাছি রাখা যাবে না।Litter Box টি এমন জায়গায় রাখুন যাতে সেখানে মানুষের চলাচল কম থাকে, কারণ বিড়াল একটু আড়ালে এবং নিরিবিলি পরিবেশে টয়লেট করতে পছন্দ করে। মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন Litter Box আপনার বাসার পরিবেশ এবং বিড়ালের স্বাস্থ্য দুইই সুরক্ষা করবে। 
  • 0 $type={blogger}:

    Post a Comment

    GET A FREE QUOTE NOW

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

    JSON Variables

    ADDRESS

    4759, NY 10011 Abia Martin Drive, Huston

    EMAIL

    contact-support@mail.com
    another@mail.com

    TELEPHONE

    +201 478 9800
    +501 478 9800

    MOBILE

    0177 7536213 44,
    017 775362 13